advertisement
advertisement

ব্রকলি শরীরের জন্য কতটা উপকারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
ব্রকলি শরীরের জন্য কতটা উপকারী

ব্রকলির ফুলের মতো দেখতে অংশ আর ডাঁটা, দুটিই পুষ্টিগুণে ভরপুর।

advertisement

শীত আসছে। কিছুদিন পরই বাজারে উঠতে শুরু করবে নানা রকম শীতের সবজি। সেসবের মধ্যে সবুজ রঙের ফুলকপির মতো দেখতে ব্রকলিও থাকবে। দেখতে সুন্দর এই সবজি খেতে হয়তো সবার ভালো লাগে না। কিন্তু জানো কি, ব্রকলিতে আছে এমন সব পুষ্টি উপাদান, যা তোমার হৃৎপিণ্ড ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে? এমনকি কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে ব্রকলি।ব্রকলির ফুলের মতো দেখতে অংশ আর ডাঁটা, দুটিই পুষ্টিগুণে ভরপুর।

এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞানের অধ্যাপক এমিলি হুরের ভাষায়, ব্রকলি এমন একটি সবজি, যা শরীরের নানা কাজে লাগে।ক্যানসারের ঝুঁকি কমাতে পারেব্রকলি কাটার বা রান্নার সময় একধরনের ঝাঁজালো গন্ধ পাওয়া যায়। এই গন্ধের পেছনে আছে সালফোরাফেন নামের একটি উপাদান। ব্রকলি ছাড়াও ফুলকপি ও বাঁধাকপির মতো সবজিতে এ ধরনের উপাদান থাকে।

সালফোরাফেনের বিশেষত্ব হলো, এটি শরীরকে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।বায়ুদূষণ ও সিগারেটের ধোঁয়ার মতো ক্ষতিকর উপাদান শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এমন কিছু এনজাইমের উৎপাদন বাড়াতে পারে সালফোরাফেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর