advertisement
advertisement

মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

মির্জা আব্বাস

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য গতকাল বুধবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাসমিজানুর রহমান বলেন, মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

এ সময় তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস ছিলেন। মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ।দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। গত ১৬ সেপ্টেম্বর পরবর্তী চিকিৎসার (ফলোআপ) জন্য তিনি আবার মালয়েশিয়া যান।

দেশটির প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা চলে।মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাগত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর