advertisement
advertisement

সাজেকে দ্বিতীয় দফায় অবরোধ চলছে, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
সাজেকে দ্বিতীয় দফায় অবরোধ চলছে, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজুবাজারের গঙ্গারাম সেতুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন অবরোধের সমর্থক কয়েকজন গ্রামবাসী

advertisement

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুটি আঞ্চলিক সংগঠনের ডাকা দ্বিতীয় দফায় সড়ক অবরোধ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ নামের দুটি সংগঠনের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়। অবরোধকারীরা সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘাইহাট ১০ নম্বর, গঙ্গারাম সেতু ও মাচলঙ ১৪ কিলোসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করা হয়েছে।

এ ঘটনায় সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাজেকগামী মানুষ ও সাজেকে থেকে ফেরার পথে থাকা পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা।পূজার ছুটিতে সাজেক কি খুলবে, যা জানা গেলঅবরোধকারীরা তিন দাবিতে কর্মসূচি পালন করছেন। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়া।

গত ১১ অক্টোবর একই দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর