advertisement
advertisement

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব কাজ করে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব কাজ করে’

জোসে মরিনিও

advertisement

চার ম্যাচের নিষেধাজ্ঞা, গ্যালারিতে দুয়ো, নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা—সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। এ সময়ে তিনি অবশ্য রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিওকে পাশে পাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে রোমার বিপক্ষে ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে নিষেধাজ্ঞার খবর জানানোয় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন মরিনিও।

নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন ভিনিসিয়ুস নিজেও।গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। কাল রাতে তাঁকে চার ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেয় প্রতিযোগিতা কমিটি। ফলে লিগের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা। সে তালিকায় রয়েছে বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’ও।

লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে।কাল অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৪–৩ গোলে জেতে রিয়ালতবে নিষেধাজ্ঞার চেয়ে নিষেধাজ্ঞা ঘোষণার সময় নিয়েই বেশি ক্ষুব্ধ মরিনিও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর