advertisement
advertisement

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: চাকরিপ্রার্থীদের কী অপরাধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: চাকরিপ্রার্থীদের কী অপরাধ

প্রশ্ন ফাঁস

advertisement

‘জন্মই আমার আজন্ম পাপ’—দাউদ হায়দারের এ কথা আমাদের জন্য চিরন্তন সত্য। এ কথা অনেক বেশি সত্য হয়ে যায় এ দেশের লাখো বেকার তরুণদের জীবনে, যখন তারা দেখে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। অন্যদিকে প্রক্সি, ডিভাইস পার্টি, ঘুষ তো আছেই।

এ যেন ‘সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা!’একটা সরকারি চাকরির জন্য যে কতটা পরিশ্রম, ত্যাগ ও অনিশ্চয়তা মধ্য দিয়ে একজন প্রার্থীকে যেতে হয়, তা কেবল যারা পরীক্ষায় বসে, তারা ভালো বোঝে। সেই সঙ্গে পরিবারের প্রত্যাশা পূরণের চাপের কথা আর নাই–বা বলি। যেমন ধরেন, যুব অধিদপ্তরের পরীক্ষা দিতে যাওয়ার জন্য ভোর ৪টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে ময়মনসিংহের ত্রিশাল থেকে আমরা কয়েকজন ছেলেমেয়ে রওনা হলাম।

সঙ্গে টিউশনি করে পরীক্ষার জন্য জমানো অল্প কিছু টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর