advertisement
advertisement

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায় ৬—চর্যাপদ বাঙালির প্রথম সাহিত্যকর্ম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায় ৬—চর্যাপদ বাঙালির প্রথম সাহিত্যকর্ম

advertisement

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্নঅধ্যায়–৬প্রশ্ন: টেরাকোটা বলতে কী বোঝায়?উত্তর: মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়াকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এভাবে পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণের কাহিনি উৎকীর্ণ আছে।প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহর অবদান লেখো।উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষার গবেষক।

তিনি বাংলা ভাষা–সাহিত্যের ইতিহাস রচনা করেছেন। চর্যাপদের কাল নির্ণয় করেছেন এবং আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন।প্রশ্ন: বাঙালির প্রথম সাহিত্যকর্মটিকে ব্যাখ্যা করো।উত্তর: বাঙালির প্রথম সাহিত্যকর্ম ‘চর্যাপদ’ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ গবেষণা করে জানান, প্রায় দেড় হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা এগুলো লিখেছেন। এসব পদ এখন বোঝা কঠিন।

শাব্দিক অর্থ ছাড়া এগুলোর ভাবার্থও বুঝতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর