জজ মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল রাতে তোলা
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমা নদীতে ঝাঁপ দিলে জজ মিয়া (৫৮) নামের এক ব্যক্তি মারা যান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের কানিশাইল এলাকার খেয়াঘাটে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জজ মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাস্তাল গ্রামে। তাঁর বাবার নাম মুলু মিয়া।
তবে তিনি সিলেট নগরের কানিশাইল এলাকায় বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কানিশাইল এলাকার ঈদগাহ-সংলগ্ন স্থানে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় ধাওয়ার মুখে কয়েকজন দৌড়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে জজ মিয়াও ছিলেন। তিনি সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জজ মিয়ার হৃদ্রোগের সমস্যা ছিল বলে জানান তাঁর ছেলে বাদশা মিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।