এক বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের
গতকালই শেষ হয়েছে পাকিস্তান–শ্রীলঙ্কা টি–টুয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস খেলেছেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস।চলমান ভারত–ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চলছে ব্যাটসম্যানদের দাপট। শাই হোপ, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ারদের ব্যাটেও দেখা যাচ্ছে বড় ইনিংস। পুরো বছরে কি তাঁদেরই দাপট চলেছে?
সব মিলিয়ে চলতি বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন কারা?চলতি বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ১০০০ রানের দেখা শুধু একজনই পেয়েছেন—ভারতের ঈশান কিষান। ভারতের হয়ে তিন নম্বরে খেলা এই ব্যাটসম্যানের রান ১১২২। তালিকার দুইয়েও আছেন এক ভারতীয়, অভিষেক শর্মা। কিষানের সমান ৩২ ম্যাচে অভিষেকের রান ৯২১।আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি–টুয়েন্টিতেই এক হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন অভিষেক।
তাহলে ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এক হাজার রানের ক্লাবে ঢুকবেন অভিষেক।এক বছরে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানেরভারতের হয়ে এক বছরে এক হাজার রানের কীর্তি সবার আগে গড়েছেন সূর্যকুমার যাদব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।