advertisement
advertisement

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

আদালত

advertisement

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের অভিযোগে করা মিথ্যা মামলায় এক ব্যক্তিকে কারাভোগ করানোর দায়ে বাদী নারীকে (৩৯) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নুরুল কবির রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নারী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।ওই নারী সন্তান জন্ম দেওয়ার পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ২০০৯ সালের ২৩ আগস্ট ডিএনএ পরীক্ষা করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর