advertisement
advertisement

স্মার্টফোন থেকে আকারে বড় হোয়াটসঅ্যাপ ফাইল খুঁজে মুছবেন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
স্মার্টফোন থেকে আকারে বড় হোয়াটসঅ্যাপ ফাইল খুঁজে মুছবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ

advertisement

ছবি, ভিডিও, নথি ও অন্যান্য ফাইল নিয়মিত আদান-প্রদানের কারণে স্মার্টফোনের অনেকটা জায়গা দখল করে নেয় হোয়াটসঅ্যাপ। এতে ফোনের ধারণক্ষতা কমে যাওয়ার ফলে অনেক সময় নতুন ছবি তোলা, ফাইল ডাউনলোড বা বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা কাজে লাগিয়ে আকারে বড় ফাইলগুলো ফোনে কতটা জায়গা দখল করে আছে, তা দেখা যায়।

ফলে সহজেই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব।হোয়াটসঅ্যাপের ফাইলগুলোর আকার দেখবেন যেভাবেহোয়াটসঅ্যাপের ফাইলগুলো ফোনের কতটা জায়গা দখল করে আছে, তা জানতে অ্যাপটির ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ নির্বাচন করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করতে হবে। এখানে হোয়াটসঅ্যাপের ফাইলগুলো মোট কতটা জায়গা দখল করে আছে, তা দেখা যাবে।

নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইলের আকার জানতে চাইলে চ্যাটটি খুলে তার নামের ওপর ট্যাপ করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর