রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি মুঠোফোন বিস্ফোরিত হয়ে দুই যুবক আহত হয়েছেন। এর মধ্যে একজনের চোখ আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগার ভূঁইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত দুজন হলেন ওই এলাকার কবির আহমেদের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মতিনের ছেলে মো. শাকিল (২৫)।
তাঁদের মধ্যে রুবেলকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শাকিলকে চাঁদপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, মো. রুবেল পেশায় ইলেকট্রিশিয়ান এবং শাকিল মুঠোফোন মেরামতের কাজ করেন। দুজন গতকাল চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে পাশাপাশি বসা ছিলেন।
সেখানে চার্জে লাগানো অবস্থায় মুঠোফোনে অনলাইনে গেম খেলছিলেন রুবেল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।