সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যোগ দেওয়ার একটি ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।মার্কিন মধ্যস্থতায় রিয়াদের সম্মতি আদায়ের চেষ্টা সত্ত্বেও সৌদি আরব এ প্রস্তাব নাকচ করে দেয় বলে গত সোমবার ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’ এক প্রতিবেদনে জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্রের বরাতে দৈনিকটি জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের এ সামরিক সহায়তার বিষয়ে কোনো আগ্রহ দেখাননি।
মূলত ইসরায়েলের সঙ্গে এমন সহযোগিতা সৌদি জনগণের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
Saudi Crown Prince Mohammed bin Salman rejects Israeli offer to join military campaign against Yemen’s HouthisIsrael reportedly seeks Riyadh’s approval through US mediation, hoping military cooperation could pave way for normalization of ties https://t.co/A12dxD0aCh pic.twitter.com/siebemz0C3— Anadolu English (@anadoluagency) October 13, 2026 হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন সরাসরি ও অনলাইনে করার ভাবনাসংশ্লিষ্ট বিষয়ে ওয়াকিবহাল অন্য একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে এই সামরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চেয়েছিল ইসরায়েল, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চু...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।