advertisement
advertisement

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসনের বড় চ্যালেঞ্জ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসনের বড় চ্যালেঞ্জ

কাজী আশিক উর রহমান, বিভাগীয় পরিচালক, র‍্যাংগস প্রপার্টিজ লিমিটেড

advertisement

প্রথম আলো: দীর্ঘদিন ধরেই আপনারা মানসম্মত ও শৈল্পিক নকশার আধুনিক আবাসন প্রকল্প করছেন। আধুনিক স্থাপত্যের এই ধারা কীভাবে তৈরি করলেন? প্রতিষ্ঠার শুরু থেকে আপনারা কী ধরনের লক্ষ্য নিয়ে কাজ করছেন?কাজী আশিক উর রহমান: ১৯৯৬ সালে আমাদের প্রয়াত চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর দূরদর্শী চিন্তাধারা থেকেই র্যাংগস প্রপার্টিজের যাত্রা শুরু হয়।

আমাদের মূল লক্ষ্য কখনোই কেবল কতগুলো বহুতল ভবন তৈরি করা ছিল না; আমরা চেয়েছিলাম দেশের আবাসন খাতে নন্দনতত্ত্ব ও আধুনিক জীবনধারার এক নতুন মানদণ্ড স্থাপন করতে। এই ধারা সফল হওয়ার মূল কারণ আমাদের ‘ইন-হাউস ইকোসিস্টেম’। আমাদের নিজস্ব আর্কিটেকচারাল টিম ‘ইনস্পেস আর্কিটেক্টস’, প্রকৌশলী এবং বিক্রয়–পরবর্তী ব্যবস্থাপনা দল যৌথভাবে প্রতিটি প্রকল্পকে একটি স্বতন্ত্র শিল্পকর্ম হিসেবে গড়ে তোলে।

আড়াই দশকের বেশি সময় ধরে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখেছি, যা আমাদের প্রতিটি নির্মাণকে কেবল আবাসন নয়, বরং কালজয়ী ল্যান্ডমার্কে পরিণত করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর