advertisement
advertisement

ভারতের বনে পাঁচটি ওরাংওটাং ছানা এল কীভাবে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
ভারতের বনে পাঁচটি ওরাংওটাং ছানা এল কীভাবে?

বিশেষজ্ঞদের ধারণা, ছানাগুলো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে পাচার করা হয়েছে।

advertisement

ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের একটি বনে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে পাঁচটি ওরাংওটাং ছানা। ছানাগুলোর বয়স ১৮ মাসেরও কম। এদের প্রাকৃতিক আবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের বনাঞ্চল। সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারতের বনে কীভাবে এরা এল, তা নিয়ে চলছে তদন্ত।বন্য প্রাণী পাচারকারীরা সাধারণত ওরাংওটাংয়ের ছানা ধরতে প্রথমে এদের মাকে হত্যা করে। কারণ, মা ওরাংওটাং সন্তানকে রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করে।

ছানাগুলোকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে পাচারকারীরা অন্ধকার বাক্সে ভরে বিভিন্ন পথে অন্য দেশে নিয়ে যায়। এ সময় খাবার ও পানির অভাব, ভয় এবং নির্যাতনে অনেক প্রাণী মারা যায়।বিশেষজ্ঞদের ধারণা, ছানাগুলো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে পাচার করা হয়েছে। সম্ভাব্য পথটি ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড, এরপর মিয়ানমার হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে ওডিশায় পৌঁছেছে।

তবে বাংলাদেশ হয়েও এগুলো ভারতে যেতে পারে বলে ধারণা করছেন কয়েকজন বিশেষজ্ঞ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর