আতলেতিকোর বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে লিসান্দ্রো মার্তিনেজ। গতকাল রাতে মাদ্রিদে
মাদ্রিদে গতকাল রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২–০ গোলে হারের পর লিসান্দ্রো মার্তিনেজ নিজেকে আর ধরে রাখতে পারেননি। ক্ষোভ উগরে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর মহলের প্রতি।ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকসের সমালোচনা করে আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেছেন, গ্রীষ্মকালীন দলবদলে স্কোয়াডকে যথেষ্ট শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে ক্লাব। অন্য ভাষায়, বর্তমান দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না মার্তিনেজ।
তাঁর এমন ইঙ্গিতের পরিণামটা আন্দাজ করে নিয়েছেন ইউনাইটেডেরই কিংবদন্তি ওয়েইন রুনি। মার্তিনেজের মন্তব্যে ইউনাইটেড ‘ড্রেসিংরুমের ঐক্য চূর্ণবিচূর্ণ হবে’ বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রুনি।ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নীতিনির্ধারকদের প্রতি মার্তিনেজ এমন এক সময় ক্ষোভ উগরে দিলেন যখন মাঠে দল ধুঁকছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে জয়শূন্য ইউনাইটেড।
সর্বশেষ জয় গত ১০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের পুঁচকে দল সাবাহর বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।