advertisement
advertisement

উচ্চশিক্ষিত বেকারত্ব ও শ্রমবাজারে লুকিয়ে থাকা বাস্তবতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
উচ্চশিক্ষিত বেকারত্ব ও শ্রমবাজারে লুকিয়ে থাকা বাস্তবতা

শোয়েব হাসান, চিফ বিজনেস অফিসার, নেক্সটজবজ লিমিটেড

advertisement

দেশে বেকারদের বড় অংশ চাকরি খোঁজেন পরিচিতজনের মাধ্যমে। অনেকেই বিজ্ঞাপন দেখে কিংবা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাজ খোঁজেন। যাঁর চেনাজানা কম, তিনি প্রতিযোগিতা শুরুর আগেই পিছিয়ে পড়েন। জেলা শহরের মেধাবী শিক্ষার্থী, পরিবারের প্রথম স্নাতক কিংবা সুপারিশ করার মতো কেউ নেই—এমন তরুণের জন্য সুযোগের দরজা অনেকটাই বন্ধ।

কাজের ঘাটতির সঙ্গে দক্ষতার অমিল এবং যোগ্য চাকরিপ্রার্থী ও খালি পদের মধ্যে সংযোগের অভাব সংকটকে আরও গভীর করছে।উচ্চশিক্ষিতদের অবস্থা নাজুক। বিবিএসের হিসাবে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। তাঁদের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার স্নাতক ডিগ্রিধারী। অর্থাৎ প্রতি তিনজন বেকারের একজন উচ্চশিক্ষিত। ২০১৭ সালে স্নাতক ডিগ্রিধারী বেকার ছিলেন চার লাখের মতো।

আট বছরের ব্যবধানে এই সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে।স্নাতকদের মধ্যে বেকারত্বের হার এখন ১৩ দশমিক ৫ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর