সেপসিস একটি মেডিক্যাল ইমার্জেন্সি, তাই দ্রুত চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ
সেপসিস মানে রক্তদূষণ। সংক্রমণের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট একটি জীবনহানিকর অবস্থা হলো সেপসিস। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গিয়ে শরীরের নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্কসহ গুরুত্বপূর্ণ অঙ্গ।
দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু না করলে সেপসিস থেকে মাল্টিঅর্গান ফেইলিউর (একাধিক অঙ্গ বিকল), সেপটিক শক এবং মৃত্যুও হতে পারে।সেপসিস কেন হয়?ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণ জটিল আকার ধারণ করলে সেপসিস হতে পারে। সাধারণত শরীরের কোনো এক স্থানে সেপসিস শুরু হয়। পরে এর বিরুদ্ধে শরীরের প্রতিক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে পড়ার কারণে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।নিউমোনিয়া সেপসিসের অন্যতম সাধারণ কারণ।
কিডনি বা মূত্রনালির সংক্রমণ থেকেও সেপসিস হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।