advertisement
advertisement

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন সরাসরি ও অনলাইনে করার ভাবনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন সরাসরি ও অনলাইনে করার ভাবনা

সৌদি আরবে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে বিনিয়োগ সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের নেতা-মন্ত্রী, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা

advertisement

রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এ কারণে দেশটিতে যাতায়াতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন নিয়ে নতুন করে ভাবছেন আয়োজকেরা।বিষয়টি সম্পর্কে জানেন এমন অন্তত দুজন রয়টার্সকে জানান, এবারের সম্মেলনে নির্বাহীদের সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনে যোগ দেওয়ার সুযোগ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে এ সম্মেলন চলতি মাসের শেষে হওয়ার কথা।

এতে যোগ দিতে অনেকের রিয়াদে যাওয়ার কথা রয়েছে।হুতিরা কি আসলেই এতটা শক্তিশালী হয়ে উঠেছে, সৌদি বাহিনী কেন তাদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে নাবিষয়টি সম্পর্কে জানেন এমন একজন বলেন, সরাসরি অংশগ্রহণকারীদের অনেকে রাজধানীর বাইরের কোনো বিমানঘাঁটি কিংবা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় অবতরণ করে সড়কপথে রিয়াদে যেতে চাইছেন।সরাসরি অংশগ্রহণকারীদের অনেকে সৌদি আরবের রাজধানীর বাইরের কোনো বিমানঘাঁটি কিংবা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় অবতরণ করে সড়কপথে রিয়াদে যেতে চাইছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর