আজ চ্যাম্পিয়নস লিগে সিটির প্রতিপক্ষ পিএসজি।
সবকিছু তছনছ করে দেওয়া একটা রায় এসেছে কিছুদিন আগেই।প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার দায়ে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যে রায়ের ফল এতটাই ভয়াবহ হতে পারে যে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর থেকেই খসে পড়তে পারে তাদের নাম। সিটির সমর্থকেরা গত কয়েক দিন ধরে তাই দুঃস্বপ্নের কাছাকাছি একটা জীবন কাটাচ্ছেন।সিটির শিরোপাগুলো কেড়ে নেওয়া উচিত: স্টিভেন জেরার্ডএরই মধ্যে আজ চ্যাম্পিয়নস লিগে সিটির প্রতিপক্ষ পিএসজি।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এটাই সিটির প্রথম ইউরোপীয় ম্যাচ। মাঠের ভেতরের হিসাব মেলানো কঠিন নয়। রোববারই তো লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। টানা ছয় ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে।
অথচ মাঠের বাইরের হিসাবটা এমন, যেখানে এই জয়গুলোর মূল্য কী দাঁড়াবে, কেউ জানে না।প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশনের রায় বলছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আমিরাতের বিভিন্ন কোম্পানির সঙ্গে ‘ভুয়া’ বাণিজ্যিক চুক্তি করে সিটি আয় বাড়িয়ে দেখিয়েছে, খরচ কমিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।