ভিটামিন ডি নিয়ে একটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন, সূর্যের আলোয় ভিটামিন ডি থাকে। ইদানীং এ ভুল ধারণার সঙ্গে তথাকথিত গবেষণার নামে আয়ুর্বেদবিদ এবং পুষ্টিবিদদের কেউ কেউ আরেকটা ভুল ধারণার প্রবর্তন করছেন। সেটি হলো, পানি কয়েক ঘণ্টা সূর্যের আলোয় রেখে দিলে তাতে সূর্যের আলো থেকে ভিটামিন ডি এসে মেশে। সেই পানি পানে দেহের ভিটামিন ডির চাহিদা পূরণও নাকি সম্ভব!
আসলে ভিটামিন ডি নিয়ে এ দুটি ধারণার কোনোটাই সত্য নয়।কারণ, সূর্যের আলোয় ভিটামিন ডি থাকে না। তাহলে সেটি কীভাবে সূর্যের আলো থেকে পানিতে আসবে? তা ছাড়া পানিতেও এমন কিছু নেই, যা সূর্যালোকের সঙ্গে বিক্রিয়ায় ভিটামিন ডি তৈরি করতে পারে। কিন্তু যাঁরা পানিকে সূর্যের আলোয় রেখে ভিটামিন ডি পাচ্ছেন বলে গবেষণার নামে বিভ্রান্তি প্রচার করছেন, তাঁরা সূর্যের আলোর সংস্পর্শে আসা এই পানির একটা ইংরেজি বাহারি নাম দিয়েছেন।
তাঁরা এটাকে বলছেন ‘সোলারাইজড ওয়াটার’, যার বাংলা পরিভাষা হতে পারে, সূর্যস্নাত পানি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।