advertisement
advertisement

ভূতের সঙ্গে মিতালি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ভূতের সঙ্গে মিতালি

advertisement

ভূতকে মানুষ যতটা ভয় পায়, পাওনাদারকে মানুষ তার চেয়ে বেশি ভয় পায়। ভূত সাধারণত টাকা চায় না। এই একটি গুণেই ভূত জাতি মানুষের চেয়ে এগিয়ে।রফিক অবশ্য ভূতকে ভয় পায় না।

সুকুমারের চায়ের দোকানে বসে সে প্রায়ই বলে, ‘ভূত দেখলে আমি চা খাওয়াব।’মাসুদ বিস্মিত নয়নে বলল, ‘চা খাওয়াবি কেন?’‘মিতালি করব।’চায়ের কাপে চুমুক দিয়ে স্বপন বলল, ‘মিতালি করলে লাভ কী?’রফিক গম্ভীর হয়ে বলল, ‘রাতে পাহারা দেওয়ার লোক পাওয়া যাবে।’সেদিন রাতেই রফিক বারান্দায় দুটো চেয়ার রাখল। সেই সঙ্গে দুটো কাপ।

স্ত্রী দেখে বললেন, ‘দুটো চেয়ার কেন?’‘অতিথি আসবে।’‘কে?’‘ভূত।’ভূত দেখার মতো চমকে উঠে স্ত্রী কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ‘ভূতকে চা খাওয়ানোর আগে বাজারের বাকি টাকাটা দিয়ো।’রফিক আর কথা বাড়াল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর