View this post on Instagram দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই তাঁর স্বতন্ত্র ফ্যাশন–সেন্স দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। সম্প্রতি সমুদ্র সবুজ পোশাকে ক্যামেরায় ধরা দিয়ে আবারও নজর কাড়লেন তিনি।পরিমিত সাজ আর মিনিমাল পোশাকে কীভাবে আভিজাত্য ফুটিয়ে তোলা যায়, জয়ার এই লুক তারই উদাহরণ। প্রথমেই চোখে পড়ে ডিপ সি গ্রিন রঙের কাফতান ধাঁচের পোশাকটি। ঢিলেঢালা গড়নের এই ড্রেসের অন্যতম আকর্ষণ আসলে নেকলাইনে।
পোশাকের কলার লাইনে বড় করে বাঁধা স্কার্ফের মতো বো বা ফিতা পুরো লুকের অন্যতম আকর্ষণ। রং ও কাটের ওপর গুরুত্ব দেওয়ায় পোশাকে কোনো দৃশ্যমান প্রিন্ট বা ভারী অলংকরণের প্রয়োজন হয়নি।সঙ্গে জয়া বেছে নিয়েছেন সবুজ পাথর বসানো ফ্লোরাল স্টাড দুল। এতে রয়েছে রুপালি আভা, যা গাঢ় সবুজের সঙ্গে সুন্দরভাবে মানিয়েছে। হাতে শোভা পাচ্ছে ব্রেসলেট ও আংটি।
গয়নার ব্যবহার পরিমিত রাখায় পোশাকের নকশা ও গলার বড় বো থেকেছে মূল আকর্ষণে।সাজে ক্ল্যাসিক ছোঁয়া আনতে চুল মাঝখানে সিঁথি করে পেছনে টেনে পরিপাটি খোঁপা বেঁধেছেন জয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।