advertisement
advertisement

বিভূতিভূষণের ‘দৃষ্টি প্রদীপ’–এর আলোয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিভূতিভূষণের ‘দৃষ্টি প্রদীপ’–এর আলোয়

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

advertisement

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘দৃষ্টি প্রদীপ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৮ অক্টোবর রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তাঁর লেখায় উঠে আসা মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও বাস্তবতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়।

বিশেষভাবে ‘দৃষ্টি প্রদীপ’ উপন্যাসে মানুষের মানসিক জগৎ, জীবনের নানা টানাপোড়েন এবং ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে। চরিত্রগুলোর ভাবনা ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে লেখক কীভাবে মানবজীবনের নানা দিক তুলে ধরেছেন, তা নিয়েও কথা বলেন অংশগ্রহণকারীরা।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি মানুষের জীবনের সাধারণ ঘটনা ও অনুভূতিগুলোকে গভীরভাবে তুলে ধরেন।

“দৃষ্টি প্রদীপ” পড়ার মধ্য দিয়ে জীবনের নানা দিককে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।’প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘উপন্যাসের চরিত্রগুলোর চিন্তা, অনুভূতি ও জীবনসংগ্রাম আমাদের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর