advertisement
advertisement

এক পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী, সংসারের দায়িত্বও জটিল রোগে ভোগা আরেক ব্যক্তির ওপর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
এক পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী, সংসারের দায়িত্বও জটিল রোগে ভোগা আরেক ব্যক্তির ওপর

পরিবারের ১১ সদস্যের পাঁচজনই প্রতিবন্ধী। আরেকজন ভুগছেন জটিল চর্মরোগে। বালিয়াকান্দির বন্যাতৈল গ্রাম, রাজবাড়ী। ১১ অক্টোবর ২০২৬

advertisement

রাজবাড়ী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যাতৈল গ্রাম। বন্যাতৈল বাজারের পাশে প্রয়াত গোপাল চৌধুরীর বাড়ি। বাড়িতে পুরোনো একটি জরাজীর্ণ টিনের ঘর, যা ব্যবহারের অনুপযোগী। পাশে রয়েছে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি আধা পাকা ঘর। এই ঘরেই গাদাগাদি করে থাকেন পরিবারের সদস্যরা। ১১ সদস্যের এই পরিবারের ৫ জনই প্রতিবন্ধী। আরেকজন ভুগছেন জটিল চর্মরোগে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে মারা যান গোপাল চৌধুরী। এর দুই বছর পর মারা যান তাঁর স্ত্রী সরস্বতী চৌধুরী। তাঁদের বড় ছেলে কাশিনাথ চৌধুরী (৬৫) দৃষ্টিপ্রতিবন্ধী। দুই মেয়ের মেয়ের মধ্যে সুহাগী চৌধুরী (৬২) শারীরিক প্রতিবন্ধী আর দ্রৌপদী চৌধুরী (৫৮) বাক্প্রতিবন্ধী। মৃত্যুর আগে ছোট মেয়ে দ্রৌপদীকে একই ইউনিয়নের বুদ্ধিশ্বর মণ্ডলের (৬৫) সঙ্গে বিয়ে দেন গোপাল চৌধুরী। বুদ্ধিশ্বরও জটিল চর্মরোগে ভুগছেন।

এই দম্পতির ২৬ বছর বয়সী মেয়ে উত্তরা মণ্ডলও (২৮) শারীরিক প্রতিবন্ধী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর