ছবি: কবির হোসেন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন∎ অধ্যায়-৬প্রশ্ন: সংস্কৃতি বলতে কী বোঝায়?উত্তর: সংস্কৃতি হলো একটি সমাজ বা জাতির জীবনধারা, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, শিল্প-সাহিত্য, সংগীত, নৃত্য, ধর্ম, ভাষা ও সামাজিক রীতিনীতির সমষ্টি। এটি মানুষের চিন্তা, অনুভূতি ও চর্চার মাধ্যমে গড়ে ওঠে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতির পরিচয় বহন করে এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলার সংস্কৃতি লোকসংগীত, নৃত্য, পোড়ামাটির শিল্প, পটচিত্র, নাটক, সাহিত্য ও বিভিন্ন উৎসবের মাধ্যমে প্রকাশিত হয়।প্রশ্ন: ‘বাংলা চিরকালই সংগীতের দেশ’ ব্যাখ্যা করো।উত্তর: বাংলা বরাবরই সংগীতপ্রেমী মানুষের আবাসভূমি। প্রাচীনকাল থেকেই এখানে লোকসংগীত, বাউল, ভাটিয়ালি, জারি-সারি, কীর্তনসহ নানা ধরনের সংগীতের চর্চা হয়ে আসছে। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি, পালাগান, ধুনচি নাচসহ বিভিন্ন সংগীতধারা বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি বাঙালির আবেগ, অনুভূতি, সংগ্রাম ও জীবনধারার প্রতিচিত্র।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।