advertisement
advertisement

চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় একটি বাসার চালের ড্রাম থেকে উদ্ধার করা ৩৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মালা বেগম ও তাঁর ছেলে মামুন চোকদার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়, ঢাকা। ১৪ অক্টোবর ২০২৬

advertisement

রাজধানীর ভাটারায় একটি বাসার চালের ড্রাম থেকে ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই বাসার ভাড়াটে মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা।

গতকাল মঙ্গলবার রাতে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে ডিএনসির একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়।

রাত ৯টা ২০ মিনিটে ফ্ল্যাটের ভেতরে থাকা একটি চালের ড্রাম তল্লাশি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর