এ সপ্তাহে আল আহলির বিপক্ষে খেলা হচ্ছে না আল নাসরের
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে সৌদি আরবের বিভিন্ন এলাকা। যুদ্ধের এই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে দেশটির ফুটবল মাঠেও। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের (এসপিএল) তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে।গত রাতে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ।
লিগের নবম রাউন্ডের এই ম্যাচগুলো স্থগিতের কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূচি অনুযায়ী, লিগের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচটি হওয়ার কথা ছিল নবম রাউন্ডে। সেই ম্যাচ পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
একই দিনে অনুষ্ঠিত হবে আল ইত্তিহাদ ও আল শাবাবের স্থগিত ম্যাচটিও।তবে রোনালদোর আল নাসর ও আল আহলির ম্যাচটি পিছিয়েছে আরও অনেকটা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।