advertisement
advertisement

ম্যানচেস্টার সিটির আপিলের শুনানি জানুয়ারিতেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
ম্যানচেস্টার সিটির আপিলের শুনানি জানুয়ারিতেই

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের দায়ে এখনও শাস্তি ঘোষণা করা হয়নি

advertisement

প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা শতাধিকবার ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। তবে শাস্তি এখনো ঘোষণা করা হয়নি। রায়ের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি। সেই আপিলের শুনানি আগামী জানুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিকে হতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আইএফআর) চেয়ারম্যান ডেভিড কোগান।গত সপ্তাহে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ জয় পেয়েছে সিটি।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাবটির সামনে এখন বড় বিপদের আশঙ্কা। শাস্তি হিসেবে বড় অঙ্কের পয়েন্ট কাটা যেতে পারে তাদের। এমনকি নেমে যেতে হতে পারে দ্বিতীয় বিভাগেও। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে জেতা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে বলে আলোচনা আছে।যদিও শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে সিটি।বুধবার টাইমস রেডিওকে কোগান জানিয়েছেন, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ চলতি মৌসুমেই বিষয়টির নিষ্পত্তি চায়।

আপিলের শুনানি করবেন তিনজন অবসরপ্রাপ্ত বিচারক বা আইনজীবী নিয়ে গঠিত স্বাধীন কমিশন।কোগানের ভাষায়, ‘আমার জানামতে, এ প্রক্রিয়ার জন্য নির্ধারিত সময় ১২ সপ্তাহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর