advertisement
advertisement

সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে দুই দিন করে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে দুই দিন করে

ব্যাংক

advertisement

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এবং বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। এর মধ্যে সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। আর স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের আলাদা দুটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক দুটি তাদের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদ করতে যাচ্ছে। এই উদ্দেশ্যে নির্ধারিত সময়ে এই ব্যাংকগুলোকে সার্ভার আপগ্রেডের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ডেটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ও ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম হালনাগাদ করা হবে।সোনালী ব্যাংকের ক্ষেত্রে ইন্টেলেক্ট সিবিএস ১০. ০০ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি–তে উন্নীত করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর