advertisement
advertisement

প্লাস্টিক দূষণ থেকে জাতিকে মুক্ত করতে যা যা করা দরকার সব করব: পরিবেশমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
প্লাস্টিক দূষণ থেকে জাতিকে মুক্ত করতে যা যা করা দরকার সব করব: পরিবেশমন্ত্রী

প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত ‘প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনা: উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর–২০২৬)’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। কারওয়ান বাজার, ঢাকা। ১৪ অক্টোবর ২০২৬

advertisement

গত ২৮ বছরে দেশে প্লাস্টিকের ব্যবহার ৮০ গুণ বেড়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় আমরা অন্যান্য দেশের তুলনায় খারাপ অবস্থায় আছি। আজকে যে ডেঙ্গুর বিস্তার, সেটাও পরিবেশের সঙ্গে সম্পর্কিত। প্লাস্টিকের এ দূষণ থেকে জাতিকে মুক্ত করতে যা যা করা দরকার, সব করব।

এ নিশ্চয়তা আপনাদের দিতে পারি।’ আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। ‘প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনা: উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর–২০২৬)’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে ওয়াটারএইড বাংলাদেশ ও প্রথম আলো। প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘প্লাস্টিক একটা ভয়াবহ দুর্যোগ তৈরি করছে আমাদের জন্য।

স্বাস্থ্যহানির পাশাপাশি এটি জলাবদ্ধতা তৈরি করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর