advertisement
advertisement

‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ এবার নিবন্ধন বেড়েছে ১৫ লাখ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ এবার নিবন্ধন বেড়েছে ১৫ লাখ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

advertisement

সভার উপলক্ষ ছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যাঁর আমন্ত্রণে আজ বিকেলের এ আয়োজন, সেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সূচনা বক্তব্যে প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসর সম্পর্কে বিস্তারিত জানালেন।কথোপকথনের দিকে গড়ানো আলোচনাটি ক্রমেই ব্যানারে প্রদর্শিত নির্দিষ্ট বিষয় ছাড়িয়ে ছড়িয়ে পড়ে ক্রীড়াঙ্গনের নানা শাখা–প্রশাখায়।

যেটি অবচেতনে একটি প্রশ্নও তুলে দেয়—‘নতুন কুঁড়ি’রা বড় হবে কোন পথে?‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ নিয়ে এবার গতবারের চেয়েও অনেক বেশি সাড়া পাচ্ছেন বলে আমিনুল খুশি। আগামী ৫ নভেম্বর খুলনা স্টেডিয়ামে প্রজেক্টরের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার কিশোর–কিশোরী নিবন্ধন করলেও এবার সংখ্যাটা ১৬ লাখ ২৩ হাজার, যার মধ্যে ৬ লাখের বেশি কিশোরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর