advertisement
advertisement

২৪,০০০ কোটি টাকার রেকর্ড ব্যবসা বিএসআরএমের দুই কোম্পানির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
২৪,০০০ কোটি টাকার রেকর্ড ব্যবসা বিএসআরএমের দুই কোম্পানির

advertisement

গত অর্থবছরে প্রায় ২৪ হাজার কোটি টাকার রেকর্ড ব্যবসা করেছে বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রুপটির দুই কোম্পানি বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড সম্মিলিতভাবে এই ব্যবসা করেছে। আজ বুধবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেই আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

সভা শেষে আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য গ্রুপটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিএসআরএমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে গ্রুপটির তালিকাভুক্ত দুই কোম্পানি মিলে ২৩ হাজার ৯৪৪ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের ২০২৪–২৫ অর্থবছরে এই দুই কোম্পানি মিলে ব্যবসা করেছিল ২০ হাজার ৩১ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৩ হাজার ৯১৩ কোটি টাকার বা সাড়ে ১৯ শতাংশ।

ব্যবসা বড় হওয়ার পাশাপাশি মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর