advertisement
advertisement

ভাইকিংসের তিন দশকে আসছে গান ও সিনেমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
ভাইকিংসের তিন দশকে আসছে গান ও সিনেমা

ভাইকিংস ব্যান্ডের সদস্যরা

advertisement

আগামী বছর তিন দশক পূর্ণ করবে ভাইকিংস। এ উপলক্ষে নতুন অ্যালবাম পথচলার গল্প নিয়ে তৈরি হচ্ছে ৪৫ মিনিটের সিনেমা। অ্যালবাম ও সিনেমার নাম রাখা হয়েছে ‘ভাইকিংস রিপ্লেইড’। খোঁজখবর নিয়েছেন মনজুর কাদের১৯৯৭ সালে যাত্রা শুরু করা ভাইকিংস আগামী বছর ৩০ বছর পূর্ণ করবে। এই উপলক্ষে পুরোনো গানকে নতুন রূপে আনছে তারা।

প্রথম দুই অ্যালবামের ১১টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের পাশাপাশি নিজেদের দীর্ঘ পথচলার গল্প নিয়ে নির্মাণ করছে ৪৫ মিনিটের একটি সিনেমা। অ্যালবাম ও সিনেমা—দুটিরই নাম রাখা হয়েছে ‘ভাইকিংস রিপ্লেইড’।

অ্যালবামটি প্রকাশিত হবে আগামী ১ জানুয়ারি, এর সপ্তাহখানেকের মধ্যে মুক্তি পাবে সিনেমা।ভাইকিংস ব্যান্ডের সদস্যরাদুই অ্যালবামের কোন ১১টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশিত হবে, এখনই তা জানাতে চান না ব্যান্ডটির ভোকাল ও দলনেতা তন্ময় তানসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর