আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিল যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের বিচার করার জন্য। তবে অন্তর্বর্তী সরকারের সময় এই ট্রাইব্যুনালের কার্যধারায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঘটা ঘটনাগুলোর বিচারও যুক্ত করা হয়েছে।
এর আগে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বাইরে অন্য কারও বিচার হয়েছে বলে জানা নেই।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মনসুরুল হক চৌধুরী। জুলাই গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি হয়েছে বুধবার।
২০২৪ সালের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করেছিল।দুই বছর পূর্তিতে ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) কথা বলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।