ফ্রান্সের নঁতে শহরের কাছে একটি সুপারমার্কেটে হিমায়িত খাবারের অংশ বন্ধ করে রাখা হয়েছে। সাইবার হামলায় ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেট চেইনের হিমায়নব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে খাবার নষ্ট হওয়া এবং কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে
সাইবার হামলাটি চালানো হয়েছিল সাত শতাধিক সুপারমার্কেটে ব্যবহৃত ডেনমার্কের একটি সফটওয়্যার সিস্টেমের ওপর। ফলে ফ্রিজগুলো অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেক দোকানকে তাদের হিমায়িত খাবার ফেলে দিতে হয়। তবে এই সাইবার হামলা কারা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।ফ্রান্সের নঁতে শহরের কাছে একটি সুপারমার্কেটে হিমায়িত খাবারের অংশ বন্ধ করে রাখা হয়েছে। সাইবার হামলায় ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেট চেইনের হিমায়নব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
এতে খাবার নষ্ট হওয়া এবং কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেগতকাল ১৩ অক্টোবর ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়েছে। হ্যাকাররা কোল্ড স্টোরেজ নিয়ন্ত্রণকারী সফটওয়্যারে ঢুকে ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে দেয়।এতে রাতারাতি নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার। কোনো কোনো দোকানে তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।
ফলে ফ্রিজার থেকে গরম বাতাস বের হতে থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।