‘কাজী নজরুল ইসলামের ঢাকা সফর’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে
‘অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে মুছে ফেলা যাবে না’ শিরোনামে জাতীয় কবিতা পরিষদের ৭২তম কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনের কাজল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক ও কবিতাপ্রেমীরা অংশ নেন।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।সূচনা বক্তব্যে মোহন রায়হান বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন মুছে ফেলার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদেরও আঘাত করা হচ্ছে। কয়েক দিন আগে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনাও এর উদাহরণ।
এ ধরনের ঘটনা সমাজে বিভেদ ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির ঝুঁকি বাড়ায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।