advertisement
advertisement

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি অটোরিকশাচালক আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি অটোরিকশাচালক আহত

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে নিক্ষেপ করা দুটি ককটেলের একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। বুধবার রাতের ছবি

advertisement

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।বুধবার রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।ইবনে মিজান প্রথম আলোকে বলেন, রাতে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট সেটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।পুলিশের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজি অটোরিকশার ওপরে পড়েছে। এতে অটোরিকশার চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, জানা যায়নি।

পুলিশ সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর