advertisement
advertisement

প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্ব নেওয়ার তাগিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ
প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্ব নেওয়ার তাগিদ

প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্বশীল ভূমিকা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন নিয়ে সেমিনারে আলোচনা করছেন অংশগ্রহণকারীরা। বুধবার রাজধানীর একটি হোটেলে

advertisement

প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার তাগিদ এসেছে একটি সেমিনার থেকে। একই সঙ্গে এ খাতে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব বিষয় উঠে আসে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে এর আয়োজন করে।

এতে সরকারি কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশ নেন।সেমিনারে উৎপাদকের বর্ধিত দায়িত্ব বা ইপিআর (পণ্য ব্যবহারের পর তৈরি হওয়া বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারীর দায়িত্ব), সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্য নকশা নিয়ে আলোচনা হয়।

প্লাস্টিক খাতে এসব উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।প্লাস্টিক দূষণ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার এ বছরের আগস্টে উৎপাদনকারীদের একটি নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর