advertisement
advertisement

মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, এটা ট্রাম্পের আদেশনামা: আনু মুহাম্মদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ণ
মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, এটা 
ট্রাম্পের আদেশনামা: আনু মুহাম্মদ

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ। ১৫ অক্টোবর, ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তিকে ট্রাম্পের ‘আদেশনামা’ বলে আখ্যায়িত করেছেন অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা আসলে কোনো চুক্তি নয়; এটা ট্রাম্পের আদেশনামা। গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়া বোঝায় না। সরকার যা করছে, তার ওপর জনগণের কতটা কর্তৃত্ব রয়েছে—সেটাই আসল বিষয়।

কিন্তু সেই কর্তৃত্ব দেশের মানুষ এখনো পায়নি।’বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক অধিকার কমিটি এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ব্রিটিশরা নিজেদের শাসন ও শোষণ টিকিয়ে রাখতে একসময় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করত।

বর্তমান সরকারও দেশের স্বার্থবিরোধী নানা কর্মকাণ্ড থেকে জনগণের নজর ঘোরাতে কৃত্রিম বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর