রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ
জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিয়ম কার্যকর হয়৷ এর আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানি ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম প্রয়োগ করে সুফল পাওয়া গেছে।এ নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে জার্মানির সব রেলস্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে৷ তবে এতে অনেক ফুটবল ভক্ত সমস্যায় পড়বেন।
কারণ, এখন থেকে আর বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে উঠে মদ্যপান করা যাবে না৷জার্মানির অনেক রেলস্টেশনে অ্যালকোহল সংক্রান্ত নানা ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আগে থেকেই রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করার আলোচনা চলছিল৷ সে আলোচনা জোর পায় সাম্প্রতিক দুটি ঘটনায়৷এক ঘটনায় জার্মানির রাষ্ট্রীয় রেল সংস্থা ডয়চে বান-এর এক নিরাপত্তা কর্মী মদ্যপ এক যাত্রীর টিকিট পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত হন৷ দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে ট্রেনের দরজা খুলে যায় এবং ওই নিরাপত্তা কর্মী ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন৷চলতি বছরের শুরুর দিকে ট্রেনের এক কন্ডাক্টর নিহত হন বৈধ টিকিটহীন এক ব্যক্তির হামলায়৷ এই দুটি ঘটনার পর রেল স্টেশনকে অ্যালকোহলমুক্ত করার দাবি জোরদার হয়৷রেল স্টেশন অ্যালকোহলমুক্ত হলেও স্টেশনে যেসব পাব, রেস্তোরাঁ এবং এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো এই ন...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।