advertisement
advertisement

পরিবার ও কর্মজীবনে সম্পর্ক ভালো রাখতে আবেগীয় বুদ্ধিমত্তার ওপর গুরুত্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
পরিবার ও কর্মজীবনে সম্পর্ক ভালো রাখতে আবেগীয় বুদ্ধিমত্তার ওপর গুরুত্ব

মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামানের (মাঝে) হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ (বাঁয়ে) ও সিপিএসের পরিচালক অধ্যাপক এম জসিম উদ্দিন। বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে

advertisement

পরিবার, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত সম্পর্কে সুস্থ যোগাযোগ এবং দ্বন্দ্ব নিরসনে আবেগীয় বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ। এক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এমনটা বলেছেন। তাঁদের মতে, পেশাগত জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং অন্যের আচরণ বোঝার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

নেতৃত্ব ও ব্যক্তিগত বিকাশেও এর ভূমিকা রয়েছে।বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) আয়োজনে একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।‘তরুণ পেশাজীবীদের পরিবার, কর্মজীবন ও আন্তব্যক্তিক সম্পর্ক পুনর্গঠনে আবেগীয় বুদ্ধিমত্তা’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সিপিএসের পরিচালক অধ্যাপক এম জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ।মূল বক্তব্যে ইবনে ফজল শায়েখুজ্জামান বলেন, জীবনে উন্নতির জন্য শিক্ষাগত ও পেশাগত অর্জন জরুরি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর