advertisement
advertisement

বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণে দলটির কর্মী মুশফিকুর রহমান আবিরকে (২৮) হত্যাচেষ্টার মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সালেহ আসামিকে আদালতে হাজির করে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং ইন্ধন ছিল।

মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে সুলতান মনসুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর