advertisement
advertisement

সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ণ
সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

হাইকোর্ট ভবন

advertisement

কনসার্ট, সংগীত পরিবেশনা, লোকসংগীত, বাউলগান, নাটক মঞ্চায়ন, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও পয়লা বৈশাখ (বাংলা নববর্ষ) উদ্‌যাপনসহ অন্যান্য আইনসম্মত ও শান্তিপূর্ণ সাংস্কৃতিক কার্যক্রম সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।একই সঙ্গে এসব অনুষ্ঠানে অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর এবং জবরদস্তি থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক ও দর্শক-শ্রোতাদের সুরক্ষা নিশ্চিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন (অভি) আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেছেন। রিট দায়ের করার বিষয়টি জানিয়ে বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট, নৌকাবাইচ, পহেলা বৈশাখ উদ্‌যাপন, বাউল সংগীতসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ও অনুষ্ঠানে বাধা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। এসব আয়োজনে যারা যুক্ত থাকবে, তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের অবকাশ চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর