advertisement
advertisement

আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে বিএনপির সদস্য মো. উবাইদুল হককে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উবাইদুলের কপালে, হাতে আঘাত করে। তাঁর ডান পায়ের গোড়ালিতে কোপ দেয় হামলাকারীরা, যাতে তাঁর পায়ের রগ কেটে যায়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ বুধবার এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষী মোছা. রোকসানা আক্তার।

গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় সাক্ষী রোকসানা। তাঁর ভাই উবাইদুল হক জুলাই গণ–অভ্যুত্থানের সময় শহীদ হন।জবানবন্দিতে রোকসানা আক্তার বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে উবাইদুলসহ অসংখ্য দলীয় নেতা–কর্মী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আন্দোলনে যোগ দেন।

সেদিন বিকেলে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর