advertisement
advertisement

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, প্রতিক্রিয়া টোকিওর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, প্রতিক্রিয়া টোকিওর

জাপানি সাংবাদিককে আটক করছে মুখোশধারী তিন এজেন্ট। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে

advertisement

গুপ্তচরবৃত্তির সন্দেহে জাপানের ‘দ্য হোক্কাইদো শিম্বুন প্রেস’-এর এক জাপানি সংবাদদাতাকে আটকের কথা জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। রুশ কর্তৃপক্ষের দাবি, তিনি রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা-সম্পর্কিত তথ্য সংগ্রহ করছিলেন। জাপান সরকার এ ঘটনায় মস্কোর কাছে অবিলম্বে তথ্য চেয়েছে।

একই সঙ্গে আটক ব্যক্তির প্রতি মানবিক আচরণের দাবি জানিয়েছে।এফএসবির বরাত দিয়ে জাপানের গণসম্প্রচারমাধ্যম এনএইচকেসহ অন্যান্য সংবাদমাধ্যম বুধবার জানায়, রুশ দূরপ্রাচ্যের শাখালিন অঞ্চলের ইউঝনো-শাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ওই জাপানি সাংবাদিককে রাশিয়া ছাড়ার ঠিক আগে আটক করা হয়। পরে তাঁকে মস্কোয় নেওয়া হয়।

রুশ কর্তৃপক্ষের অভিযোগ, জাপানের একটি গোয়েন্দা সংস্থার নির্দেশে রাশিয়ার নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে তিনি প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন।রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এফএসবি কর্মকর্তাদের অভিযান নিয়ে একটি প্রতিবেদন সম্প্রচার করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর