গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও নতুন মজুরিকাঠামো সংক্রান্ত সেমিনারে বক্তব্য দেন বক্তারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ১৪ অক্টোবর ২০২৬
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ এবং নতুন মজুরিকাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বামপন্থী রাজনৈতিক দলের নেতা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও অর্থনীতিবিদেরা।
তাঁরা বলেছেন, বর্তমান বাস্তবতায় পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।বুধবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্ট শ্রমিকদের আসন্ন মজুরি বৃদ্ধি ও নতুন মজুরিকাঠামো কেন জরুরি?’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সেমিনারে উপস্থাপিত লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।