advertisement
advertisement

৭০ লাখ ডলার বিনিয়োগে মীরসরাইয়ে কারখানা করবে চীনা প্রতিষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
৭০ লাখ ডলার বিনিয়োগে মীরসরাইয়ে কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে আজ বুধবার চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে বেপজার ভূমি ইজারা চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য মো. তানভীর হোসেন এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পরিচালক ঝ্যাং ইউগিউসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ বুধবার ঢাকায় বেপজার কার্যালয়ে

advertisement

চীনা প্রতিষ্ঠান কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ৭০ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ বিনিয়োগের মাধ্যমে তারা চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় কারখানা স্থাপন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুন কারখানায় ফুটওয়্যার অ্যাকসেসরিজ, ব্যাগ ও লাগেজের উপকরণ, কাগজের পণ্য এবং মুদ্রিত সামগ্রী তৈরি করা হবে।

এতে প্রায় ২০০ বাংলাদেশির কর্মসংস্থান হবে। এ নিয়ে ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে আজ বুধবার চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে বেপজার ভূমি ইজারা চুক্তি হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পরিচালক ঝ্যাং ইউগিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।বেপজার তথ্য অনুযায়ী, নতুন কারখানাটি স্থাপনে ৭ হাজার ২০০ বর্গমিটার জমি ব্যবহার করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর