advertisement
advertisement

ফ্লাইট বাতিল হওয়ায় বিকল্প রুটে সৌদি আরব যেতে বাড়ছে খরচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
ফ্লাইট বাতিল হওয়ায় বিকল্প রুটে সৌদি আরব যেতে বাড়ছে খরচ

চাঁদপুর থেকে এই যুবক (কালো শার্ট) শাহজালাল বিমানবন্দরে এসে জানতে পারেন সৌদি আরবগামী তাঁর ফ্লাইট বাতিল হয়েছে। তাই বাবাকে সঙ্গে নিয়ে বলাকা কার্যালয়ে গিয়ে নতুন তারিখে টিকিট নেন। ১৪ অক্টোবর

advertisement

ফ্লাইট বাতিল হওয়া সৌদি আরবগামী যাত্রীদের অধিকাংশই বিমানবন্দরে এসেছেন তাঁদের ফ্লাইটের তথ্য জানতে। আবার কেউ কেউ অপেক্ষা করছেন বিকল্প কোনো ফ্লাইটে গন্তব্যে যেতে।শ্রমিক ভিসায় গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো সৌদি আরবের রিয়াদ যাওয়ার কথা ছিল বগুড়ার আনোয়ার হোসেনের। গতকাল বেলা ৩টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর ফ্লাইট ছিল তাঁর।

কিন্তু ফ্লাইটটি বাতিল হয়েছে।এরপরও রাত পর্যন্ত এয়ারপোর্টে অপেক্ষা করে পর বাইপাইলে এক আত্মীয়ের বাসায় চলে যান। বুধবার সকাল থেকে তিনি বনানীতে যে এজেন্সির কাছ থেকে টিকিট কেটেছেন, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু যোগাযোগ করতে পারেননি। এমনকি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি।সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনাআজ বিকেলে মুঠোফোনে কথা হয় আনোয়ারের সঙ্গে।

তিনি প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার সারা দিন অপেক্ষা করেও যাইতে পারি নাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর