মো. রুমান মিয়া
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে হামলা ও গুলিতে এক যুবকের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কড়াইতলী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।মামলায় গুলিতে নিহত মো. রুমান মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
অন্য দুই আসামি হলেন হালুয়াঘাটের সংগ্র গ্রামের আতিকুল ইসলাম (৪০) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামের আবদুল্লাহ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি হয়েছে।ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহতগতকাল সোমবার ভোরে হালুয়াঘাট উপজেলার জলজলিয়া এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানের সময় টহল দলের ওপর হামলা হলে গুলিতে রুমান মিয়া নিহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।