advertisement
advertisement

স্বামী, স্ত্রীর নেতৃত্বে চোর চক্র, মন্দিরে ঘুরে ঘুরে করতেন সোনা চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
স্বামী, স্ত্রীর নেতৃত্বে চোর চক্র, মন্দিরে ঘুরে ঘুরে করতেন সোনা চুরি

ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দির

advertisement

রাজধানীর বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে স্বর্ণালংকার চুরি করতেন স্বামী-স্ত্রী। প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার চুরি করাই তাঁদের উদ্দেশ্য। রমনা কালীমন্দির থেকে মা কালীর বিগ্রহের জিভে রাখা সোনা চুরির ঘটনায় তদন্তে নেমে এই দম্পতির সন্ধান পেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টোর রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন এ তথ্য তুলে ধরেন।

ফারুক হোসেন বলেন, রমনা কালীমন্দির ছাড়াও আরও দুই মন্দিরের সোনা চুরির সঙ্গে অর্ণব রায় ও তাঁর স্ত্রী লিপি কর্মকারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় তাঁরা ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সোনার দোকানের মালিক।সিসিটিভি ফুটেজে শনাক্ত, সোনার পাত উদ্ধারপুলিশের এই কর্মকর্তা বলেন, ৭ অক্টোবর সকাল পৌনে নয়টা থেকে বিকেল চারটার মধ্যে শাহবাগের রমনা কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে।

মন্দিরের মা কালী বিগ্রহের জিবে রাখা আনুমানিক ছয় আনা ওজনের সোনা চুরি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর